1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকায় ২৫ টি স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকায় ২৫ টি স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট × ৮ ফুট) এবং সংস্কারকৃত ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট) উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে শহরে বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

স্থায়ী পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, শহরে সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক এসময় জানান, যেকোনো ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে।

যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শুভাকাঙ্ক্ষী সহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট