1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দক্ষিণখান থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলীর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

দক্ষিণখান থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলীর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। রবিবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুম এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলী শনিবার (১৭ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮.০০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকা পর্যন্ত আশকোনা হজ্জক্যাম্প নিরাপত্তা মূলক ডিউটি করেন। ডিউটি শেষে ফেরার পথে সময় অনুমান ২১.২৫ ঘটিকার সময় তার ব্যক্তিগত মোটর সাইকেলটি দক্ষিণখান থানাধীন ৪ নং সেক্টর ১০ নং রোড রেলক্রসিং এ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তী পথচারীরা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি গত ২৫/১১/২০১৪ খ্রি. বাংলাদেশ পুলিশ বহিনীতে যোগদান করেন। দীর্ঘ ০৯ বছর ০৫ মাস ২২ দিন চাকরি জীবনে বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে তার উপর অর্পিত সকল সরকারি দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত পালন করেছেন। এসআই (নিরস্ত্র)/ কে, এম, মনছুর আলী এর মত একজন দক্ষ পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট