1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দাদপুর জি.আর কলেজে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

দাদপুর জি.আর কলেজে ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
কলেজের জায়গা নিজেদের দাবী করে অতর্কিত হামলা চালিয়ে কলেজের ঘর-দরজা,আসবাবপত্র,ল্যাপটপ,কম্পিউটার ভাংচুরসহ লুটপাট করেছে প্রতিপক্ষরা।আজ শনিবার ভোর ৬ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর জি.আর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ১৫  জনকে আসামী করে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার ভোরে এলাকার চিহ্নিত কামাল হোসেন গংয়েরা পূর্ব শক্রতার জের ধরে মহাসড়ক সংলঘ্ন কলেজের ৮ শতক জমি নিজেদের দাবী করে।বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে  কলেজের সীমানা পিলার,৩টি টিনশেট ঘর,চেয়ার-টেবিল,আসবাবপত্র, ল্যাপটপ ভাংচুর ও ৪টি কম্পিউটার সেট চুরিসহ প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করে।এ সময় কলেজে পাহাররারত নাইটগার্ড তাদের এ তান্ডব,দৃশ্য দেখে ভয়ে পালিয়ে গিয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি ফোনে জানায়।তাৎক্ষনিক খবর পেয়ে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন,সকল শিক্ষক কর্মচারীরা এসে  ভাংচুর করা ঘর-দরজা,চেয়ার- টেবিল,আসবাবপত্র পড়ে থাকাসহ সিমানা পিলার ও কক্ষগুলো দেখতে পায়।হামলাকারী ও লুটপাটের মুল হোতা, চিহ্নিত কামাল  হোসেন দাদপুর গ্রামের মৃত মজিবর রহমানে ছেলে ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ বলেও জানা গেছে।

অভিযোগকারী দাদপুর জি.আর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন সাংবাদিকদের জানান,পূর্ব শক্রতার জের ধরে কলেজের নামে খারিজ-খাজনাকৃত ৮ শতক  বৈধ জমিকে কামাল বাহিনী নিজেদের দাবী করে অতর্কিত ভাবে তারা কলেজের সিমানা পিলার,তিনটি কক্ষ ভাংচুর,৪টি কম্পিউটার চুরিসহ ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করে। । পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে এসে ভাংচুর অবস্থায় সবকিছু দেখতে পাই। থানায় অভিযোগ করেছি।দোষীদের দ্রুত গ্রেফতার পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট