1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনে পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে- পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

নারায়ণগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনে পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে- পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) মহোদয় জানান, “দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নম্বরগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, যাতে তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। আশা করি আমরা সবার সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব।” তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ২২২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এই বিশাল আয়োজনকে নির্বিঘ্ন করতে পুলিশ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। এসময় পুলিশ সুপার মহোদয় রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জ মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির এবং প্রতিমা বিসর্জনের জন্য ৫নং ঘাট এর বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইসরাত জাহান, পিপিএম, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ নাছির আহমদ এবং টিআই (প্রশাসন) মোঃ আবদুল করিম শেখসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও পূজারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট