1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ (রবিবার) সকাল ০৮.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)’সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অতঃপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।

পরবতির্তে দুপুর ১২.০০ ঘটিকায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। অতিরিক্ত পুলিশ সুপার(প্রসিকিউশন) জনাব মোঃ ইব্রাহিম হোসেন সিআরপিসি আইনের সংশোধিত ধারাগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশোধিত এসব ধারাগুলো বিষয়ে প্রতিটি থানার এসআইদের অনুসরণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্য বলেন, ” থানা হলো পুলিশের আয়না। থানার কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। একজন মানুষ বিপদে পড়ে থানায় যায়, ঐ বিপদ্‌গ্রস্ত মানুষকে আইনের সর্বোচ্চ সেবা দিতে হবে।” তিনি আরো বলেন, ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করতে হবে।”

এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানার এএসআই (নিঃ)/মোঃ আব্দুর রশিদ, জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/হুমায়ুন কবির, মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ, আড়াইহাজার থানার এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা থানার এসআই (নিঃ)/জহিরুল ইসলাম, অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সদর কোর্টে কর্মরত এসআই(নিঃ)/জাকির হোসেন, এএসআই(নিঃ)/শহিদুল ইসলাম, কং/১৯৩৭ নুরুজ্জামান, আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৬১ (একষট্টি) টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তরে বিশেষ অবদানের জন্য আইসিটি শাখায় কর্মরত এসআই(নিঃ)/কাজী আফজাল শাহীন, এএসআই(নিঃ)/ শফিকুল ইসলাম, কং/৯০৮ আলআমিন ইসলাম, কং/ ১৯০০ মেহেদী হাসান, কং/ ১৯৩৪ মোঃ রায়হানদের পুরস্কৃত করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট