1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পটুয়াখালীতে এখন আ.লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে’ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

পটুয়াখালীতে এখন আ.লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে’

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নাই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির (একাংশের) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন।

আলতাফ হোসেন বলেন, ৫ আগস্ট এর পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছেন তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের কাছে এবং দেশের সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাড়ি ভেঙে দেবো, তখন কেউ পালাবার পথও পাবে না। তিনি আক্ষেপ করে বলেন, সব অঙ্গে ঘা, ওষুধ দিবো কোথা।

মতিউর রহমান দীপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বায়েজিদ আহমেদ পান্না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, মজিবুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

বার্তা প্রেরক-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ১২/৮/২০২৫ইং
মোবাঃ ০১৭০৯২৪৬৮০৬.

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট