1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালালো চোরচক্র - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালালো চোরচক্র

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে পালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চোরের দল। জানা যায়, গত বুধবার (২১ মে) গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কলোনীপাড়া এলাকার দরিদ্র লাল মিয়া দেশী জাতের দুইটি গরু লালন-পালন করে আসছিলেন। গত বুধবার রাত ১২টার দিকে চোরেরা তার বাড়ির প্রাচীর টপকে গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে দুইটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর পৌঁছালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান তার অফিসার ফোর্সদের নিয়ে রাত্রিকালীন ডিউটি তদারকি করাকালে হুটার বাজিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ পার হচ্ছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, চোরদের রেখে যাওয়া গরুগুলো প্রকৃত মালিক লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট