1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ইয়াবা গাঁজা হেরোইনসহ গ্রেপ্তার ৫ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

বগুড়ায় ইয়াবা গাঁজা হেরোইনসহ গ্রেপ্তার ৫

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা, ৬০০ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) জেলার শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।আডিবি পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার মেদেনীপাড়ায় অভিযান চালিয়ে পবিত্র রায় (২৫) নামের একজনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।বএর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. কাজিম উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। রাতে দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার পর্যটন মোটেল এলাকার সামনে অভিযান চালিয়ে মো. আব্দুল হক (৪৮) নামের একজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আর সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার উলিপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তি মো. আলামিন কবির (৩৫) ও মো. আকবর আলী (৫৫) কে ৭ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর থানায় পৃথক মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে কাজ করছে ডিবি পুলিশ। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট