1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - নব দিগন্ত ২৪
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় এ জেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াই সি রংপুরকে পরাজিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাইন, খালেদ মাহমুদ রুবেল, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সারিক মাহবুব ইবনে সেলিমের সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাইদুল ইসলাম রাজা ,রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান, সিফাত হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় টিএসআর টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাফিন৫৮ ও নয়ন ৪৬ রান করেন । ওআই সি রংপুরের বোলার বেলাল তিনটি উইকেট লাভ করেন। জবাবে ওয়াই সি রংপুর ২০ ওভারে নয় উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে মমিনুর ৭১ ও বেলাল ২৭ রান করেন। টিএসআর এর বোলার রুদ্র ৪টি ,স্বাধীন ও নাহিদ দুইটি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিএসআর দলের বাফিন । আম্পায়ার ছিলেন ফিরোজ ও রাহিদ। উক্ত টুর্নামেন্টে বগুড়া সহ ঢাকা ও চট্টগ্রামের ১৬ টি দল অংশগ্রহণ করছে। বার্তা প্রেরক মমিনুর রশীদ শাইন সদস্য বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট