1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার: দেশীয় অস্ত্রসহ চারজন আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার: দেশীয় অস্ত্রসহ চারজন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পের এ তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। নিরাপত্তার স্বার্থে তিন শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী। হাতেনাতে ধরা পড়ে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চার সদস্য। অপহরণের ঘটনায় জড়িত ও আটককৃতরা- শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩)। তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে। আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট