1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ১০ কেজি গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

বগুড়ায় ১০ কেজি গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে


আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা। সোমবার (২৬ মে) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী শ্যামলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ নামক দু’টি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলো-কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রামের ফজলুল খানের ছেলে সাইফুল খান (৩২) ও নওগাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৪৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদককের চালান আসছে। এমন সংবাদেরভিত্তিতে আজ সোমবার (২৬ মে) বেলা ১১টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করাকালে নওগাঁগামী একটি কোচ তল্লাশি করে বাসের সিটে বসে থাকা সাইফুল খানকে আটক ও তার হেফাজতে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি বাসের যাত্রী খাইরুল ইসলামকে তল্লাশি করাকালে তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট