1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া আদমদীঘিতে পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘির এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), মৃত তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গ্রেপ্তার আশরাফুল ইসলামের বসতবাড়ীর শয়ন কক্ষ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট