1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল প্রসূতির - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়া সান্তাহারে ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল প্রসূতির

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল টফি বেগম (৩৫) নামের এক প্রসূতির। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। টফি বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পোঁওতা টীকুরি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার পর থেকে ওই ক্লিনিকে তালা দিয়ে দায়িত্বরতরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্যে ভর্তি করা হয়। এরপর কয়েকঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন দায়িত্বরতরা। হঠাৎ রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ প্রাইভেট হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পরিবারের লোকজনের দাবী ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এখানে রোগীর বাচ্চা প্রসব হবেনা আরও আগে বললে রোগীকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে ছিলো না তখন বলার কারনে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় পর স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্টগোল শুরু করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট