1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে হেরোইন উদ্ধারসহ ৩ জন আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া সান্তাহারে হেরোইন উদ্ধারসহ ৩ জন আটক

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কটা হয়। আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে। জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে (যার মধ্যে একজন নারী) আটক করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সেনাবাহিনী জানান, এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট