1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিজিবি অভিযানে মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে থেকে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবঃসহ ষোল লক্ষাধিক টাকার মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

বিজিবি অভিযানে মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে থেকে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবঃসহ ষোল লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবঃসহ ষোল লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বোস্তানের ঘোর নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। ঘোন বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোনা বাজার নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/৬৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১২/৩ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪, ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১২,২৪,৪০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও তেতুলবাড়ি নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ১৬,২৪,৪০০/- (ষোল লক্ষ চব্বিশ হাজার চারশত ) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ও মাদক মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট