1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও মদ সহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও মদ সহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

বৃহস্পতিবার (২৯ মে) দিনভর পরিচালিত এসব অভিযানে যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের সদস্যরা প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে নিশ্চিত করেছে বিজিবি।

অভিযান গুলো পরিচালিত হয় যশোর-৪৯ বিজিবি’র আওতাধীন আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকাজুড়ে। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট টহল দলের কমান্ডাররা। অভিযানে বিজিবি’র পূর্ব পরিকল্পিত গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ের তৎপরতা মুখ্য ভূমিকা পালন করে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পূর্ব পরিকল্পনার ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়া।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট