1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট