1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল শিকদার মাদারপুর প্রতিনিধি

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল সর্দার ও আতাবুর সর্দার।

জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার দুপুর ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়। এ সময় সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট