1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরের ঝিকরগাছায় চারাতলা নবীনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোরের ঝিকরগাছায় চারাতলা নবীনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব সিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে বেনাপোল-যশোর মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি জিল্লুর শিকদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শিহাব মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। চারাতলা নবীনগর এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট