1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যান চালক শামীম পারভেজ হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার ও ভ্যান উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

যশোর ঝিকরগাছা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যান চালক শামীম পারভেজ হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার ও ভ্যান উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ভিকটিম শামীম পারভেজ (২১) পেশায় একজন ভ্যান চালক এবং সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। ভিকটিম ঝিকরগাছা বাজারস্থ জনৈক শরিফুল এর ভ্যান গ্যারেজ হতে ভ্যান ভাড়া নিয়ে ঝিকরগাছা টু শ্রীরামপুর রোডে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত । ভিকটিম গত ইং-২৯/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বাড়ি হতে বাহির হয়ে গ্যারেজ থেকে ভ্যান নিয়া যায় এবং বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বাড়ি হতে দুপুর খাবার খেয়ে বাহির হয়ে যায়। পরবর্তীতে ইং-৩০/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন ০২ নং মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামস্থ আঙ্গারপাড়া নাইলপুকুর এর পাশে জনৈক শামীম হোসেন (২৮), পিতা-মোঃ মোমিন বিশ্বাস, সাং-আঙ্গারপাড়া এর কলাবাগানের মধ্যে শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা এবং গলায় তার ও লুঙ্গি পেঁচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়।

উক্ত ঘটনায় ভিকটিম এর মাতা পারুল (৪৯) বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলাটি রুজু করা হয়। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুত সময়ে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য যশোর জেলার পুলিশ সুপার মহোদয় নির্দেশ প্রদান করেন এবং মামলাটির তদন্তভার এসআই (নিঃ) হুসাইন আহমেদ এর উপর অর্পণ করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন, আলামত গ্রহণ, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা, পুলিশি কলাকৌশল ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ইং-৩১/০১/২০২৬ তারিখ রাত্র ০১.২০ ঘটিকার সময় আসামি মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে হত্যাকান্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত আইনে সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মামুন (১২) কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ইং-৩১/০১/২০২৬ তারিখ রাত্র ০৩.২০ ঘটিকার সময় আসামি মোঃ ইব্রাহিম খলিল এর বসত বাড়ির দক্ষিণ পূর্ব পাশে রান্না ঘরের পিছনে খড়ের গাদার পাশ হতে পলিথিন দিয়ে ধাকা অবস্থায় ভিকটিমের ভ্যানটি উদ্ধারপূর্বক জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আসামিঃ
১। মোঃ ইব্রাহিম খলিল (২১), পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-চায়না বেগম, সাং-শ্রীরামপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।
আইনের সহিত সংঘাতে জড়িত শিশু
২। মোঃ মামুন (১২), পিতা-মোঃ জুয়েল, মাতা-বিউটি খানম, সাং-শ্রীরামপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ভিকটিমের ব্যাটারী চালিত ভ্যান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট