1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর পুলিশ লাইন্স পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

যশোর পুলিশ লাইন্স পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর পুলিশ লাইন্স (ব্যারাকের নিচতলায়) প্রশিক্ষণ কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) ইং- ০৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ শুরু হয়। উক্ত কোর্সের মাধ্যমে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উক্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা মহোদয়। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে নির্বাচনকালীন ডিউটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর মহোদয়।

আরো উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর ও উক্ত প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা), জনাব আহসান হাবীব, (অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল, যশোর) এবং জেলা পুলিশ, যশোরের অন্যান্য অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট