1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তের ওপারে ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার সই ট্রাক চালক আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

যশোর বেনাপোল সীমান্তের ওপারে ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার সই ট্রাক চালক আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বুধবার, ২৯ অক্টোবর
বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রাপোল বন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্নবারসহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। এর আগে ২৭ অক্টোবর রাতে পেট্রাপোল বন্দরের নিরাপত্তায় থাকা ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এই স্বর্ণ চালান আটক করে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানায়, বিএসএফের কাছে গোপন সংবাদ ছিল বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য খালাস শেষে ভারতীয় একটি ট্রাকে স্বর্ণের চালান ভারতে ঢুকবে। এমন সংবাদের বিএসএফ সদস্যরা বন্দরের প্রবেশ গেলে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে ট্রাকটি ভারত সীমান্তে প্রবেশ করলে ট্রাকটি মেটেল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হয়। এসময় দেখা যায়, চালকের ক্যাবিনে ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮ টি স্বর্নবার রয়েছে। জিজ্ঞাসাবাদে চালক প্রকাশ করেছে, সে টাকার লোভে স্বর্নবহন করতে ট্রাকে নিয়ে বেনাপোল বন্দরে ঢুকেছিল। চালককে গ্রেফতার করে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে জানান এ আধিকারিক।

এসময় বিএসএফের আধিকারিক আরো জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফ তার অটল প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। স্বর্ণ চোরাচালান বা অন্যান্য বেআইনি কার্যকলাপ সম্পর্কিত যে কোনও তথ্য জানাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ জানান।

এদিকে পাচার রোধে ভারত থেকে পণ্য নিয়ে যে সব ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে বা বেনাপোল বন্দর থেকে পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে, সব ট্রাক তল্লাশি করছে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে প্রায়ই পণ্যবাহী ট্রাক থেকে বিএসএফ সদস্যরা স্বর্ণ চালান আটক করলেও সীমান্ত সূত্র বলছে, এ পর্যন্ত কোনো সময় ট্রাক থেকে বিজিবি অভিযানে স্বর্নচালান আটক হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট