1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা কায়বা গ্রামে ফরহাদ আহম্মেদ রনি মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

যশোর শার্শা কায়বা গ্রামে ফরহাদ আহম্মেদ রনি মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরহাদ আহম্মেদ রনি (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯ ঘটিকার সময় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়া কলারামপুর সিটির কেলাং শহরে কানেক্টেশনের কাজ করতো।

নিহত রনি আহম্মেদ উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নধীন ৮ নং বাগুড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ছোট বোন, স্ত্রী ও এক চার বছরের কন্যা সন্তান রেখে গেছেন। রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পিতা মাহামুদ আলী জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় যান তার একমাত্র ছেলে রনি। রনি সেখানে কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে সিমেন্টের কংক্রিট (মালাই ভাষা) লংকান এর সাথে ধাক্কা খেয়ে রনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহকর্মী কুদ্দুস আলী মোবাইল ফোনে তার পরিবারকে মৃত্যুর খবরটি জানায়।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট