1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার): গতরাত আনুমানিক ১২ টায় রাজধানীর কলাবাগানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ছদ্মবেশী কুখ্যাত চাঁদাবাজ বাবু’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় চাঁদাবাজ বাবু তার বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।পরবর্তীতে, তার সহযোগী চাঁদাবাজ শাহীন (কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নান এর জামাতা) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৭ জোড়া পুলিশের পোশাক ও নকল রিভলবার উদ্ধার করা হয়।

জানা যায়, চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শক ছদ্মবেশে কলাবাগান এর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা এবং ১টি সাধারণ ডায়রি লিপিবদ্ধ রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট