1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী থেকে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা আটক। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানী থেকে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাদ(২৮)কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সিটি-ট্রান্সন্যাশনাল একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাজলী আক্তার লাবণ্য ও তার স্বামী চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কোটি কোটি টাকা লোপাট করে প্রতারণা করেছে মর্মে গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গ্রেফতারকৃত লাজলী আক্তার লাবণ্য বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২:২৫ ঘটিকায় সিটি-সাইবার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাজধানী আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এবং উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট