1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী সবুজবাগ থানা পুলিশ কর্তৃক গাড়ি উদ্ধারসহ একজন গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজধানী সবুজবাগ থানা পুলিশ কর্তৃক গাড়ি উদ্ধারসহ একজন গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো. পলাশ মিয়া (২৯) ।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. আবুল বাসার নামে এক ব্যক্তির মালিকানাধীন সিলভার কালারের একটি করোলা ফিল্ডার প্রাইভেট কার, যার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা, মাসিক ২৮ হাজার টাকা ভাড়ায় চালানোর জন্য পলাশ মিয়াকে দেওয়া হয়। গাড়িটি তিনি নিয়মিত চালাতেন এবং দেশের বিভিন্ন স্থানে ট্রিপে যেতেন। গাড়িটি সবুজবাগ থানাধীন পশ্চিম মাদারটেকের একটি গ্যারেজে রাখা হতো।পলাশ মিয়ার কাছে গত দুই মাসের ভাড়া বাবদ ৫৬ হাজার টাকা বকেয়া ছিল। গত ৩১ জুলাই ২০২৫ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে পলাশ মিয়া মালিককে ফোন করে জানায় যে সে গাড়িটি নিয়ে চট্টগ্রামে আছেন এবং ঢাকায় ফিরে সাক্ষাতে কথা বলবেন। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মো. আবুল বাসারের অভিযোগের ভিত্তিতে সবুজবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

সবুজবাগ থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, পরবর্তীতে সবুজবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ মিয়াকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট ২০২৫ খ্রি.) চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনের রাস্তা থেকে করোলা ফিল্ডার গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট