1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শুক্রবার রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ জন আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

শুক্রবার রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ জন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার ১২ই সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২) ২। আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫) ৩। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫) ৪। কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান (৪০) ৫। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫) ৬। তেজগাঁও থানা যুবলীগের ২৬ নং ওয়ার্ড এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন (৪০) ও ৭। আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ সানাকাত (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মোঃ মিজানুর রহমাকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: জাকির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত (১৩ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ০১:৪৫ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সানাকাতকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট