1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সড়কে শৃঙ্খলা নিশ্চিতে বংশাল মোড়, তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় ডিএমপির বিশেষ অভিযান; গ্রেফতার ৬, মামলা ৭ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সড়কে শৃঙ্খলা নিশ্চিতে বংশাল মোড়, তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় ডিএমপির বিশেষ অভিযান; গ্রেফতার ৬, মামলা ৭

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে এবং রাস্তায় ফেলে রাখা যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ মালামাল উচ্ছেদে রাজধানীর বংশাল মোড়, তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সাতটি মামলায় পাঁচজনকে কারাদন্ড ও দুইজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) বিকেল ০৪:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযানে সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে পাঁচ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, দুইটি মামলায় দুই জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয়। এছাড়াও, একই অপরাধে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে সৃষ্ট বিঘ্ন দূর করার লক্ষ্যে ডিএমপির এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট