1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাংবাদিক মাহমুদুর রহমান সহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সাংবাদিক মাহমুদুর রহমান সহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার সময় বাসষ্ট্যান্ড শেরপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি ও শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বেএনপির সাবেক উপদেষ্ঠা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান নিলু, দৈনিক নয়াদিগন্ত ও করতোয়া পত্রিকার প্রতিনিধি আকরাম হোসাইন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শেরপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক শাহজামাল কামাল, আব্দুল ওয়াদুদ, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান, টি এম কামাল, উৎপল মালাকার, আব্দুল মোমিন, জাহিদুল ইসলাম, হিমন কুমার সরকার, সোলায়মান, আহসান হাবিব শুভ, শ্রমিক নেতা শওকত খন্দকার, রাজু আহম্মেদ, মিলন, মোখলেছুর রহমান, ময়নুল কবির নিপুন, মেহেদী হাসান মিঠুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আজও দেশের বিরুদ্ধে নানা ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী শাসনাআমলে ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অন্যতম মিডিয়া ৭১ টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে আসছে। অবিলম্বে এদের বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে কেও এরকম ধৃষ্টতা দেখাবে না। সম্পাদক মাহমুদুর রহমান দেশের স্বার্থে ১-১১ সরকার থেকে শুরু করে ৭১ টিভিসহ ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে একাই লড়াই করে আসছেন। জুলাই বিপ্লবের পর পরাজিত মিডিয়ার রক্তের দাগ না শুকাতেই তার প্রতিশোধের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে এই মামলা করেছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। বক্তারা আরো বলেন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট