1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

মোঃ আলী শেখ, জেলা প্রতিনিধি মাদারীপুর :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার
আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় বিএমএসএফ এর রাজৈর থানার মোড় কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আহমেদ আকন, পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস ও রাজৈরের বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক ছাত্র দলের সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।
দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট,, কার্যনির্বাহী সদস্য নাজমুল শেখ, সাংবাদিক মোহাইমিনুল ও আল আমিন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজৈর উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ফাইজুর রহমান মামুন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট