1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিটিটিসি আয়োজিত 'ডিজিটাল ফরেনসিক এক্সামিনার সার্টিফিকেশন কোর্স' এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

সিটিটিসি আয়োজিত ‘ডিজিটাল ফরেনসিক এক্সামিনার সার্টিফিকেশন কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার (১৮ মে ২০২৫) দুপুর ২:০০ ঘটিকায় সিটি-সাইবার ক্রাইম ডিভিশন, সিটিটিসি কর্তৃক আয়োজিত ‘Digital Forensic Examiner Certification Course’- এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার (RSO) মি. ড্যানিয়েল ব্লিকমোর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যান্টি-টেররিজম অ্যাসিস্ট্যান্স (ATA) প্রোগ্রামের সিনিয়র সাইবার মেন্টর মাইকেল ম্যাক্টাভিস, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আসকি হ্যাগিডগ, সিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ করিম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে সাইবার অপরাধের জটিলতা ও পরিসর দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। কোর্সে অংশগ্রহণকারী সদস্যগণ ভবিষ্যতে অর্জিত এ জ্ঞান বাস্তবে কার্যকরভাবে প্রয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মি. ড্যানিয়েল ব্লিকমোর বলেন, বাংলাদেশ পুলিশ তথা সিটিটিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সিটিটিসির সাথে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন এবং আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট