1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সুনামখ্যাত বিদ্যাপীঠ  সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস.আই.এম.এ রাজ্জাক এর অবসরজনিত  বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা,উপহার ও স্মারক সম্মাননা প্রদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল  করা হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া সরকারি কলেজের  আয়োজনে,আজ
মঙ্গলবার (৬ মে)  সকাল হতে দিনব্যাপী   এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর যহুর আলী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম,সাঈদ, মোহাম্মাদ সাজেদুর রহমান, এলিজা তাজমিন সীমা।
এ বিদায় সংবর্ধনা  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অত্র  কলেজে’র শিক্ষক পরিষদের সম্পাদক সাখাওয়াত হোসেন,
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ স্বপন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক,সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক,প্রভাষক ও কলেজ ছাত্রদল,ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ বিদায়ী  অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও  উপহার প্রদান  করা এবং স্মৃতিচারন করে আলোচনা সভা করা  হয়।এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ,সিরাজগঞ্জ  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,কাজিপুর মনসুর আলী কলেজ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সরকারি আকবর আলী কলেজ-উল্লাপাড়া, সিরাজগঞ্জের প্রফেসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট