1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
২০ কেজি গাঁজা ও একটি গাড়িসহ ৪ মাদক কারবারিকে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

২০ কেজি গাঁজা ও একটি গাড়িসহ ৪ মাদক কারবারিকে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যরাতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহাগ (২০) ২। মো. জুয়েল মিয়া (২২) ৩। মো. নোমান মিয়া (৩০) ও ৪। মো. বেলাল হোসেন (৪৫)

শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত ০০:৩০ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি টয়োটা গাড়িতে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় গাড়িটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ২০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ গাড়িটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট