1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি (৪৮) ২। মতিঝিল থানা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮) ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ বায়েজিদ (৪৫) ৪। উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০) ৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০) ৬। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) ৭। কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫) ৮। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শামীম শিকদার (৪০) ৯। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) ১০। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা (২৮) ১১। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাকিব কাজী (২৪) ১২। রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ (২২) ১৩। যুবলীগ কর্মী মোঃ রেজওয়ান হাওলাদার (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি-সাইবারের একটি আভিযানিক দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ফকিরাপুল কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ সিকদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

ডিবি সূত্রে আরও জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম । অন্যদিকে একই দিন বিকাল আনুমানিক ০৩:৫০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ০২ নং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মহর আলীকে গ্রেফতার করে।

অপরদিকে, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:০৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম নিউ মার্কেট থানাধীন কাঁটাবন এলাকায় অভিযান পরিচালনা শেখ ইবনে সাদিককে, রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় পরিবাগ এলাকা থেকে আমিনুল ইসলাম বিপ্লবকে ও রাত আনুমানিক ০২:২৫ ঘটিকায় কোতয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিতাই ঘোষকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কেরানীগঞ্জ থানার দাড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শিকদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অপর একটি টিম।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় বংশাল থানা এলাকা থেকে ইমতিয়াজ উদ্দীন সুমিতকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত (৭ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ১২:৩০ ঘটিকা থেকে সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আমির হামজা, মোঃ সাকিব কাজী, মোঃ নাদিম শেখ ও মোঃ রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট