1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারণা: ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট চাইলেন নেতারা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারণা: ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট চাইলেন নেতারা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি):-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সভা করেছে গুইমারা উপজেলা বিএনপি।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট প্রদানে জনগণকে আহ্বান জানানো হয়।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়ার দিকনির্দেশনায় গুইমারা বাজার এলাকায় এই গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সহ-সভাপতি আবুল কাশেম, নবী হোসেন, শেখ মো. ইব্রাহিম, এসএম মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ’সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন,
“পাহাড়ের মানুষ আজ পরিবর্তন চায়। তারা আবারও ওয়াদুদ ভূইয়াকে সাংসদ হিসেবে দেখতে চায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পাহাড়ে যে উন্নয়ন করেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ তার অর্ধেকও করতে পারেনি। উন্নয়নের জন্য পাহাড়ে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই।”

বক্তারা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে জনগণকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে।”

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান, লিফলেট বিতরণ ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী উৎসাহ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রাখেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট