1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবা সহ চিহিৃত চার মাদক কারবারি কে আটক করেছে। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবা সহ চিহিৃত চার মাদক কারবারি কে আটক করেছে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৩৯৫ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো: চিহিৃত মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লাহর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪৩) মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূঁইয়া (৪০) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম মিরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন (৪৫) এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মো: ইয়াছিন (৫০) আজ রবিবার ০৬ জুলাই দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথা এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের ইসলামিয়া ট্রাক হোটেলে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা সহ এলাকার চিহিৃত ৪ মাদক কারবারিকে আটক করে ।

এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়। আটককৃতদে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক ব্যবসা চলছে। এসব হোটেলের মালিকরাই তাদের কর্মচারীদের মাধ্যমে ট্রাক ড্রাইভার-হেলপার সহ এলাকার যুব সমাজের হাতে মরণ নেশা মাদক তুলে দিচ্ছে।

বিভিন্ন তথ্য-প্রমাণ ও অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ইতিমধ্যেই মাদক বেচাকেনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিষয়ে থানা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট