1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
টেকেরহাটে রাজৈর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল গণমিছিল - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

টেকেরহাটে রাজৈর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল গণমিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের বন্দরনগরী টেকেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজৈর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে টেকেরহাট শহর জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা মহিলা দলের সভানেত্রী লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, এবং রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণমিছিলটি টেকেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট