1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁও রানীশংকৈল পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত

ঠাকুরগাঁও রানীশংকৈল পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। রিপোর্টটি লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট