1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তীরনই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সোহরাব হোসেন বাপ্পী (১৫) নামে এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে।
দুপুরে উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নে বুনিয়াডাঙ্গী ব্রীজ এলাকায় তীরনই নদীতে এ ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্র সোহরাব হোসেন বাপ্পী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রামের মোস্তফা আলীর ছেলে। সে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য তালেবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সাথে নিয়ে বুনিয়াডাঙ্গী ব্রীজের পাশে তীরনই নদীতে গোসল করতে নেমেছিলেন ছেলেটি। সাঁতার না জানার কারণে হঠাৎ পানির নিচে তলিয়ে যায় সে। বন্ধুরাসহ স্থানীয় লোকজন চেষ্টা করে উদ্ধার করতে না পারলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করার পর বাপ্পীর মরদেহ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার সফিউল্লাহ বসুনিয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাপ্পির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট