1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সকলের অগোচরে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের অফিস এবং শ্রেণিকক্ষের তালা ভেঙে ইন্টারনেট রাউটার চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের তালা খুলতে গিয়ে দরজা খোলা দেখতে পান। কক্ষের ভিতরে ঢুকে তিনি দেখেন ইন্টারনেট রাউটারটি চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ থাকায় চোরেরা এ সুযোগ নিয়েছে। এলাকাতে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস বানু জানান, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাটি ইতোমধ্যেই আমাদের দপ্তরে জানানো হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষক থানায় ১টি জিডি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা জানায় এই বিদ্যালয়ে এর আগে ১২টি সিলিং ফ্যান চুরি হয়েছে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আজও এর প্রতিকার পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট