1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অডিট অফিসার এর দাফন কাজ সম্পন্ন। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অডিট অফিসার এর দাফন কাজ সম্পন্ন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের সাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত নিরীক্ষণ বিভাগের অডিট অফিসার দেলুয়ার হোসেনকে।
শুক্রবার (১৯ মে ) বিকাল সাড়ে ৫ টার সময় সাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে দুপুর ২ সময় ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সড়ক দুর্ঘটনায় নিহত নিরীক্ষণ বিভাগের অডিট অফিসার দেলুয়ার হোসেনকে সাবাজপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো বিদায় জানান মরহুমের ভাই বোন সহ স্বজনরা।
এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দ্বিতীয় জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম হিরু, উপজেলা বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক মামুন আকতার সবুর, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা তোফায়েল আহমেদ, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর সহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী।

সোমবার (১৯ মে ) সকাল ৭ টার দিকে‌ ট্রেনিং এর জন্য রংপুরেরে উদ্দেশ্য বের হয়ে বীরগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় অডিট অফিসার দেলদুয়ার হোসেন

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট