1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ লাঘবের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: ডিএনসিসি প্রশাসক। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ লাঘবের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: ডিএনসিসি প্রশাসক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (০৭ মে ২০২৫) রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন, প্রাথমিক পর্যায় রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূল সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে।
নতুন ১৮ টি ওয়ার্ডের সাথে এয়ারপোর্ট রোডের সাথে সংযোগ স্থানগুলোতে ৩টি রেলক্রসিং রয়েছে, আগামী অর্থবছরে এই ৩টি রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

উল্লেখ্য, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের প্রথম ফেইজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিক্সা প্রস্তুত করা হচ্ছে। অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদান করা হবে। ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে।

দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট