1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানা কর্তৃক হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানা কর্তৃক হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
তারিখ-১৩/০৬/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।
গত ১১/০৬/২৫ খ্রিস্টাব্দ ১৪.০৫ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন নাগদা সাকিনে কিং স্টার হাউজিং এর পশ্চিম-দক্ষিন কোনে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ব্যাক্তির ডান হাতের কব্জি কাটা, দুই পায়ের রগ কাটা, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি লাশ মাটিতে পড়ে আছে সংবাদ পাওয়া যায় । উক্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকষ টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিন) টিমের সহায়তায় আসামী ১। মোঃ সুমন শেখ (৩৫), পিতা- মৃত- লুৎফর রহমান, মাতা- মৃত শামসুন্নাহার, সাং- খোলামোড়া, বুচা হাজির বাড়ীর পাশে, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা এপি/ সাং- ক্যাপ্টেন স্কুলের গলি (জনৈক আলা-আমিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা: ঢাকাকে তার ভাড়া বাসা হতে গ্রেফতার করিলে সে এই হত্যাকান্ডের কথা স্বীকার করে, এবং তার স্বীকারোক্তি মতে অপর আসামী ২। মোঃ জসীম হাওলাদার (৩০), পিতা- মৃত আলতাফ হোসেন হাওলাদার, মাতা- হালিমা বেগম, সাং পূর্ব মহেশপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশালকে অভিযান পরিচালনা করিয়া তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উভয় আসামী ঘটনার সত্যতা স্বীকার করে এবং এই হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার চাকু যাহা ২ নং আসামী মো: জসীম হাওলাদার (৩০) এর দেখানো মতে ঘটনাস্থলে পাশে ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত, এবং এই হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতারসহ হত্যাকান্ডের ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয় । হত্যাকান্ডের শিকার ডিসিস্ট এর নাম – জাকির ভুইয়া (২৫), পিতা- মোঃ আব্দুল জলিল ভুইয়া, মাতা- জোসনা বেগম, সাং- পানি চত্বর, (ভূইয়া বাড়ি জামে মসজিদের পাশে), পোঃ মাদারীপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, এপি/সাং- নুড়ন্ডি (নবী মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ওয়ার্ড নং- ০৬, ইউনিয়ন- শাক্তা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা।

উক্ত ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২২ তারিখ- ১২/০৬/২০২৫ খ্রিঃ ধারা- ৩০২/৩৪ পেনাল রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রেস রিলিজ
তারিখ-১৩/০৬/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট