1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। সেবা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেবা প্রার্থীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে আবেগাপ্লুত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবা প্রার্থীগণ বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন এবং এমন উদ্যোগের জন্য কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার “ওপেন হাউজ ডে” আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও, ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে ব্যবস্থা গ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট