1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির মূল চাবিকাঠি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির মূল চাবিকাঠি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, ধর্ম-বর্ণ সকলের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির মূল চাবিকাঠি।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ০৩.০০ ঘটিকায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার।

সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় একতাবদ্ধতা ও আত্মশক্তির জাগরণ। সাম্প্রদায়িক বিভেদ ভুলে একত্রে কাজ করা এবং নিজের কর্তব্যে নিষ্ঠার সঙ্গে নিয়োজিত থাকা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সত্যিকারের ভক্তি প্রকাশের পথ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি আরও বলেন, জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা ও অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপমহাদেশে শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন ধর্মের মানুষ একত্রে উৎসব পালন করে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশে একই গ্রামে পাশাপাশি বাড়িতে পূজা ও নামাজের আয়োজন হয়, কিন্তু কখনো বিভেদ বা অশান্তি সৃষ্টি হয়নি। আমাদের এই সম্প্রীতি রক্ষা করে শান্তিতে বসবাস করতে হবে। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনা যোগ করে। পাশাপাশি, জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য, হিন্দু ধর্মের ঐতিহ্য এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে গভীর আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট