1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নাটোরে মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নাটোরে মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার দুপুরে সদর উপজেলার বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয়।
নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় ৪০ বিঘা ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল। পুকুর খননের মাটি ট্রাক্টরযোগে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা। কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত টাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মো. উমর ফারুক জানান, বাকশোর এলাকায় মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইন্সে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে। এই ট্রাক্টরগুলো সড়ক মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জানান, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনও অনুমতি দেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট