1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে কিশোর গ্যাং নামধারী ৪ জনকে দেশিয় ধারালো অস্ত্রসহ আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে কিশোর গ্যাং নামধারী ৪ জনকে দেশিয় ধারালো অস্ত্রসহ আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ ( শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ০২.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এবং ফতুল্লা থানার রাত্রিকালীন কিলো-২( চাষাড়া হতে ভুঁইঘর) ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ মোঃ মিজানুর রহমানের টিম যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত যৌথ টিম জেলা পরিষদ হতে ফকির গার্মেন্টস যাওয়ার রাস্তার মাথা থেকে কিশোর গ্যাং নামধারী ০৪(চার) জনকে দেশিয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ

১. মোঃ সোহরাব(২২), পিং- নূরুল ইসলাম, সাং-ঘাঘোর, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, এ/পিঃ বুড়ির দোকান, ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
২. মোঃ মিরাজ(২৮), পিং -নূরুল ফকির, সাং- বাঁশবাড়ি, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এ/পিঃ বুড়ির দোকান, ইসদাইর, থানা- ফতুল্লা,জেলা-নারায়ণগঞ্জ
৩. মোঃ মনজু(৩০), পিং- আব্দুল করিম, সাং- কাষ্ঠসিঙ্গাইর, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর এ/পিঃ আনন্দ নগর, জামালের বাড়ি, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
৪. মোঃ আলমগীর হোসেন(৩২), পিং-মোঃ মজনু ব্যাপারী, সাং- কামরাবাগ, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এ/পিঃ সস্তাপুর, সিরাজ সাহেবের বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

কিশোর গ্যাং নামে পরিচিত এসব ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড হতে চাষাড়া পর্যন্ত দূরপাল্লা গাড়ি থেকে যাত্রীরা নামার পর আক্রমণ করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত ০৪(চার) জন আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট