1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
"প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের চলনবিল নৌকা ভ্রমণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

“প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চলনবিল নৌকা ভ্রমণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে


সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনা, নাটোর,সিরাজগঞ্জের ৯ টি উপজেলা নিয়ে বৃহৎ একটি বিল,যার নাম চলনবিল।যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়বিল বলে ইতিহাসে স্থান পেয়েছে।প্রতি বছরই ভরা বর্ষায় নৌকা যোগে চলনবিলে ঘুরতে ভ্রমণপিপাসু হাজার হাজার মানুষের ভীড় জমে। যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেশীয় মাছের অভয়ারাণ্য বলেও পরিচিত এই চলনবিল।ছুটির দিনে কার না সাধ জাগে মনোমুগ্ধকর সৌন্দর্যের ডালি চলনবিলের মুক্ত বাতাস উপভোগ করতে।বর্ষা মৌসুমে চলনবিল ভ্রমণের কয়েকটি স্পটের মধ্যে উল্লেখযোগ্য স্পট হলো- হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯/১০ নং ব্রীজ, কুন্দইল ব্রীজ,বিলসা (বালসা) বাজার কফি হাউস,দেওয়ান ঘাসি বাবার মাজার নামে খ্যাত ঐতিহাসিক তিষিখালী মাজার,সিংড়া পয়েন্ট (নৌকা ঘাট)সহ আরও অনেক দর্শনীয় স্থান।”প্রিয় সলঙ্গার গল্প”নামে সংগঠনের আয়োজনে সদস্যদের নিজস্ব অর্থায়নে শুক্রবার (২২ আগস্ট)বাদ জুমা শুরু হয় চলনবিল ভ্রমণ।”প্রিয় সলঙ্গার গল্প”র চীফ এডমিন শাহ আলমের উদ্যোগে ভ্রমণের গ্রুপ লীডার ছিলেন,সলঙ্গার জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী ও সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল। সলঙ্গা থেকে দলবদ্ধ হয়ে মোটর সাইকেল যোগে রওনা দিয়ে তাড়াশ ওয়াপদা বাধ হয়ে পশ্চিমে দিঘি সগুনা বাজার নৌকা ঘাটে যাই। তারপর পুর্ব নির্ধারিত ভাগা করা নৌকায় উঠে সবাই সবাই ভ্রমণ যাক্রা করি। কিছুদুর যেতেই দক্ষিনে নজরে পড়ে চলনবিলের মাঝে দাঁড়িয়ে থাকা তাড়াশ- নাদোসৈয়দপুর সাইটখাল ব্রীজ।চারদিকেই শুধু পানি আর পানি।চলনবিলের বিশাল জলরাশির মাঝে দেখা মেলে শুধুই ভ্রমণপিপাসুদের নৌকা। কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠন থেকে গ্রুপ হয়ে এসেছেন। আবার কেউবা স্বপরিবারে ঘুরতে এসেছেন।যান্ত্রিক এ যুগে পড়ন্ত বিকেলে গ্রাম বা শহর ছেড়ে একটু খোলামেলা আকাশে নির্মল বাতাস আর ধু ধু করা জলরাশির উপর বেড়াতে কার না মন চায়?বাতাসের তালে তালে ঢেউ খেলা নয়নাভিরাম জলরাশির উপর প্রকৃতির দেয়া সবুজ গালিচা বিছানো লতাগুল্ম সত্যিই যেন মনোমুগ্ধকর।ভ্রমণ পিপাসুদের প্রতিটি নৌকায় খাদ্যখানা, বক্সের ডিজে গান ও নাচে যেন ভ্রমণকারীদের মনের ক্লান্তি দুর প্রশান্তি জেগে উঠে।আমাদেরও মধ্যাহ্ন ভোজ হয় নৌকার মধ্যেই অতি আনন্দে। হাসি,আনন্দ,গল্প ও আলাপচারিতায় তিষিখালী মাজার, বিলসা,কুন্দইল ব্রীজ বেড়ানো হয়। সময়ের অভাবে সিংড়া স্পট (নৌকা ঘাট) বেড়ানো সম্ভব হয়নি।সময়ের ব্যবধানে সব কিছুই বিলীন হয়ে যাবে।কিন্ত প্রকৃতির দেয়া চলনবিলের ইতিহাস আর চোখ জুড়ানো অপরুপ দৃশ্য মনের মধ্যে জমা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট