1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার সদর উপজেলার বায়তুল আমান বাজারে বিএসটিআই একটি মোবাইল কোর্টের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ফরিদপুর জেলার সদর উপজেলার বায়তুল আমান বাজারে বিএসটিআই একটি মোবাইল কোর্টের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ১৯.১০.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলার বায়তুল আমান বাজার এ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১। সুজন স্টোর, বায়তুল আমান বাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠানের ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ৩২(১)/৪৮ ধারা মোতাবেক ৫০০/- (পাঁচ শত) টাকা জরিমানা করা হয়।

২। বাচ্চু বেকারী হাউজ, বায়তুল আমান বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট গেলে মালিক পালিয়ে যায়। তবে প্রতিষ্ঠানটি পরিদর্শন এ বিএসটিআই লাইসেন্স ব্যতিরেকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও ব্রেড পণ্যের উৎপাদন এর প্রমাণাদি পাওয়া যায়।

৩। বায়তুল আমান বাজারের একটি দোকানে (মালিক: শাহজাহান চোকদার) অবৈধ পলিথিন ব্যবহার এর কারণে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ৫০০টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জনাব মো: তন্ময় ইসলাম সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর ও জনাব নাজমুন্নাহার নাঈম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: খালিদ হাসান, পরিদর্শক(মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌ: মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার(সিএম) বিএসটিআই, ফরিদপুর।

বিএসটিআই, ফরিদপুর
মোবাইল কোর্ট
স্থান: বায়তুল আমান বাজার, সদর, ফরিদপুর
মামলার সংখ্যা: ২ টি
জরিমানা: ১,০০০/-

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট