1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনু আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

বগুড়া আদমদীঘিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনু আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির এক ডজন মাদক মামলার আসামী সেই মিনু বেগমকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। বুধবার (২১ মে) বিকেলে তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মিনু বেগম আদমদীঘি উপজেলা সদরের ছোট জিনইর গ্রামের আমিনুল ইসলাম আমুর স্ত্রী। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সে আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং গ্রামবাসী মিষ্টি বিতরণ করেন। আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামবাসী, পুলিশ জানায়, মিনু বেগম একজন মাদক ব্যবসায়ী তার স্বামী সন্তানসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকবার। সে আদালত কর্তৃক জামিনে মুক্ত পেয়ে ফের মাদক বিক্রি করেন। এতে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। মিনু বেগমকে গ্রেপ্তারের দাবীতে সম্প্রতি গ্রামবাসী পোষ্টারিং ও মানববন্ধন কললেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের পাশে মিনু বেগমের ভাড়া বাসায় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের একটি প্লাষ্টিকের পাইপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় এবং তৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট